ঢাকা |
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৬
সংবাদদতা: মৌলভীবাজারের বড়লেখায় কলম কিনতে গিয়ে দোকানদার কর্তৃক চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ২৭ মার্চ রোববার লম্পট ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার সুজাউল অফিস বাজারের একটি কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী গত ২২ মার্চ স্কুলে যাওয়ার পথে কলম কেনার জন্য বাজারের স্টেশনারি ব্যবসায়ী বশির উদ্দিনের দোকানে যায়। এ সময় লম্পট বশির দোকানের সাটার লাগিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানাতে সে ছাত্রীটিকে মারাত্মক ভয় দেখায়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় দুইদিন পর ছাত্রীটি চাচীকে ঘটনা সম্পর্কে জানালে পরিবারও জেনে যায়। ২৬ মার্চ শনিবার রাতে ভিকটিমের মামা ধর্ষক বশির উদ্দিনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ রাতেই লম্পট বশিরকে গ্রেফতার করে। সে উপজেলার কাইতাবন্দ অফিসবাজার গ্রামের আজির উদ্দিনের ছেলে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোববার আদালতের মাধ্যমে ধর্ষক বশিরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।