বড়লেখায় ইউপি সদস্য খুন

প্রকাশিত: ৬:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

বড়লেখায় ইউপি সদস্য খুন

আব্দুর রহমান ইবনে আশরাফ;;
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আলমকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার ২৯ সেপ্টম্বর সকাল ১০:৪৫ মিনিটের দিকে একটি জানাযার নামাজে যোগ দিতে তিনি বাড়ি থেকে বের হলে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সন্ত্রাসী কাজল তার উপর হামলা চালালে আবুল হোসেন আলমকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

আবুল হোসেন আলম শাহবাজপুর ইউনিয়নের শায়পুর গ্রামের খলিলুর রহমানের পুত্র। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের দু’বারের নির্বাচিত ইউপি সদস্য। এছাড়াও তিনি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দয়িত্ব পালন করছিলেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। তাছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যে উত্তেজনা ছিলো তা বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এই সংবাদটি 898 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ