ঢাকা |
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্টান পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ৭১ তম বার্ষিক ওয়াজ মাহফিলের ৮ ফেব্রুয়ারী একদিনের সফরে বড়লেখায় আসছেন আলোচিত বক্তা মুফতি আমির হামজা।
আয়োজক সুত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে আগামী ৮ ফেব্রুয়ারী দিন ব্যাপি ওয়াজ মাহফিলের সোমবার রাত ৯টা ৩০ মিনিটে মুফতি আমির হামজা প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন।
ঐদিন সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা মাঠে মহিলা সমাবেশে বয়ান পেশ করবেন মাওলানা মুফতি আমির হামজা।
বাদ জোহর মাওলানা সাদিকুর রহমান আল আজহারী (ঢাকা), বাদ মাগরিব মাওলানা সিফাত হাসান( ঢাকা),রাত ৮ টায় মাওলানা হোসাইন আহমদ মাহফুজ (চুয়াডাঙ্গা),মাওলানা আব্দুল মতিন শাহবাগী,মাওলানা সাদিক সিকান্দার সিলেট, মাওলানা কাজী আব্দুর রহমান (চান্দগ্রামী), মাওলানা কমর উদ্দীন (দৌলতপুরী)।
এদিকে, জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাদ এশা মাদ্রসার হিফজ শাখার সদ্য হিফজ সম্পন্নকারী পাচঁ জন হাফেজকে পাগড়ী প্রদান করা হবে।
আখেরী মোনাজাত পরিচালনা করবেন পীরে কামিল হাফেজ আব্দুল গফফার রায়পুরী। ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আনোয়ার হোসাইন আল আজাদ।
মাদ্রাসার এডহক কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন জানান,চলছে মাঠ প্রস্তুতি ও প্যান্ডেলের কাজ। সবাইকে সামাজিক দুরত্ব বজায় এবং মাস্ক পরে আসার আহবান জানান।
মাদ্রাসা এডহক কমিটি ও আয়োজক কমিটির সদস্য এমরানুল হক বাবু জানান,মাহফিল উপলক্ষে বড়লেখা ও পার্শবর্তী বিয়ানীবাজার উপজেলায় প্রচারনা মাইকিং শুরু হয়েছে। মাহফিলকে ঘিরে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।