ঢাকা |
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৬
এম. ফয়জুল হক শিমুলঃ বড়লেখায় আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। চুরি, ডাকাতি, খুন, অপহরণ সহ নানা অপরাধে বড়লেখা এখন আতংকের এলাকা হিসাবে পরিচিত হতে চলেছে। সীমান্তবর্তী এ উপজেলার আইন শৃংখলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল ।
সময়চিত্রের অনুসন্ধানী প্রতিবেদন তৈরীর তথ্য সংগ্রহকালে থানায় সদ্য যোগদানকারী ওসি সহিদুর রহমানও উপজেলার সার্বিক পরিস্থিতিতে শংকা প্রকাশ করেন। তবে শীঘ্রই উপজেলার সার্বিক পরিস্থিতি উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ^স্থ করেন তিনি।
১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সময়চিত্র অনলাইন পত্রিকার সম্পাদকের সাথে আলাপকালে বিগত ৬ মাসে বড়লেখায় চুরি, ডাকাতি, খুন, অপহরণ সহ নানা অপরাধ অস্বাভাবিক হারে বৃদ্ধির চিত্র তুলে ধরলে ওসি শহিদুর রহমান বলেন-একটি বস্তুনিষ্ট সংবাদ আইন শৃংখলার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখে। আপনাদের সহযোগিতা ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন আমাদের কাম্য।
আলোচনায় বড়লেখার চান্দগ্রামে ঈদের রাতে বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ নাগরিক মায়ারুন নেছা খূন,
১৩ মার্চ দক্ষিণ শাহবাজপুরে ছেলের হাতে মা খুনের অভিযোগ,
৩০ আগষ্ট পুলিশ ডাকাত গুলি বিনিময় ওসি সহ ১৭ জন আহত ও ৭ ডাকাত আটক,
৭ ফেব্রুয়ারী পাখিয়ালা গ্রামের মিছির আলীর মেয়ে নারীশিক্ষা একাডেমির দশম শ্রেণীর ছাত্রী শিরিন আক্তার অপহরণ অবশেষে আখাউড়া থেকে উদ্ধার,
২ ফেব্রুয়ারী গাজিটেকা আলাইপুরের আব্দুল মালেকের ছেলে কর্তৃক শ্যলিকা অপহরণ
৩ জুলাই চান্দগ্রামে দু’ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ,
এছাড়া আরো ২ মাদ্রাসা ছাত্র অপহরণের চিত্র তুলে ধরেন সময়চিত্র সম্পাদক।
ওসি সহিদুর রহমান গত সপ্তাহে বড়লেখা থানায় যোগদানের কথা উল্লেখ করে বলেন আপনাদের সহযোগিতা পেলে শীঘ্রই আইন শৃংখলার সার্বিক পরিস্থিতি উন্নতি করেতে সচেষ্ট থাকব।
তথ্য সংগ্রহ কালে বড়লেখার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনায় সাথে ছিলেন সময়চিত্র অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্টার, স্টাফ ফটোগ্রাফার সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।