বড়লেখায় অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক্ষকদের সংবর্ধনা

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, মে ১২, ২০১৮

বড়লেখায় অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক্ষকদের সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বড়লেখা উপজেলার বিভিন্ন সময়ে অবসরে যাওয়া ৬০ জন অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রতাপ কুমার দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মো. মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা।

বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মো. গাজীউল হক চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা আ’লীগের সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, বড়লেখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী, উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি প্রধান শিক্ষিকা অঞ্জনা রানী দে প্রমুখ।

এই সংবাদটি 603 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ