বড়লেখায় অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৬

স্টাফ রিপোর্টার:
বড়লেখায় অন্তঃস্বত্তা এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। ২১ মার্চ সোমবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। জানা যায় উপজেলার সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামের আব্দুর রহমানের কাতার প্রবাসী ছেলে ছাদিকুর রহমানের (২৮) স্ত্রী গৃহবধু শরিফা বেগমের (২১) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বাশুড়ি মিনারা বেগম, দুই ননদ হুমায়রা বেগম ও হাজেরা বেগমকে পুলিশ আটক করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সাথে প্রায় ৮ মাস পূর্বে গাজিটেকা নাজিরেরচক গ্রামের আব্দুল মালিকের মেয়ে শরিফা বেগমের বিয়ে হয় সাদিকুরের সাথে । দুই মাসের অন্তঃস্বত্তা গৃহবধুর শ্বশুর বাড়ি হতে বাবার বাড়িতে রোববার রাত তিনটায় পেটের ব্যথায় শরিফা বেগম মারা যাওয়ার খবর পাঠানো হয়। নিহতের বাবা-মা ও বোনেরা লাশ দেখে আঘাতের চিহ্ন দেখে থানায় খবর দেন।
সোমবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত গৃহবধুর বাবা আব্দুল মালিক অভিযোগ করেন লাশের গলায়, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে তাদের সন্দেহ পেটের ব্যথায় নয়, শ্বাশুড়ি ও দুই ননদ শ্বাসরুদ্ধ করে তার মেয়েকে হত্যা করেছে।
বড়লেখা থানার এসআই আনোয়ার হোসেন প্রতিবেদকে জানান, গৃহবধুর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শ্বাশুড়ি ও দুই ননদকে আটক করেছে পুলিশ। ময়না তদন্ত রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে হত্যা, অসুখ জনিত মৃত্যু নাকি আত্মহত্যা।

এই সংবাদটি 833 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ