ঢাকা |
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯
বড়লেখা উপজেলাধীন ঐতিহ্যবাহী পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার সদ্য অবসরজনিত অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফারের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
বুধবার(৩১ শে জুলাই) সকালে মাদ্রাসার গভার্ণিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও সাবেক বড়লেখা উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দীনের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা কমর উদ্দিনের সঞ্চালনায় হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সুজাউল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজ আব্দুল আহাদ,বর্তমান অধ্যক্ষ মাওলানা হাফিজ লুৎফুর রহমান,ইটাউরী হাজী ইউনুচ মিয়া মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দীন,গল্লাসাঙ্গন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মান্নান আজাদ,বড়লেখা গ্রামতলা জামেয়া ইসলামীয়া মাদ্রাসার সুপার মাওলানা ইসলাম উদ্দীন,সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার সাংবাদিক ফয়জুল হক শিমুল,বড়লেখা মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল্লাহ খান,দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সবুর,দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সেক্রেটারী,লন্ডন প্রবাসী আজাদ আহমদ,গভার্ণিং বডির সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দীন,মাওলানা হারুনুর রশিদ, প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী আক্তারুল হক। স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারি শিক্ষক ফয়জুল হক । প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষে,সামসদ্দোহা মন্জু, আব্দুস ছবুর,বদরুল হক মাসুম,সৈয়দ মামুন আহমদ,হারুনুর রশিদ সোনামনি,সুহেল আহমদ,হাসান আহমদ এবং গভার্ণিং বডির সদস্যদের মধ্যে এমরানুল হক বাবু,হাজী আব্দুস সামাদ,হাজী আকবর হোসেন বক্তৃতা করেন । বিদায়ী অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফার আবেগ-আপ্লুত কন্ঠে তার বক্তব্য প্রদান করেন । অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী ও গভার্ণিং বডির সদস্যবৃন্দ বিদায়ী অধ্যক্ষের হাতে সম্মাননা ক্রেস্ট ও নানা উপহার সামগ্রি তুলে দেন ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।