বড়লেখার দক্ষিণভাগ হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মে ২১, ২০১৭

বড়লেখার দক্ষিণভাগ হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি: বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন ২০ মে শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে চারটি অভিভাবক সদস্য পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এরমধ্যে ফুটবল প্রতীক নিয়ে ৩৯২ ভোট পেয়ে সাবেক ফুটবলার আমির উদ্দিন এক নম্বর, দোয়াত কলম প্রতীক নিয়ে ৩৮১ ভোট পেয়ে আব্দুল বাছিত দুই নম্বর, চেয়ার প্রতীক নিয়ে ৩৬৩ ভোট পেয়ে আব্দুল লতিফ তিন নম্বর এবং হরিণ প্রতীক নিয়ে ৩৩২ ভোট পেয়ে সেবুল আহমদ চার নম্বর অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। সন্ধ্যা সাতটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল হক। তিনি জানান, সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সর্বমোট ৭৬৩ জন সাধারণ অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রতিষ্ঠাতা পদে অভিজিৎ কুমার দাস, মহিলা অভিভাবক সদস্য পদে ফাহিমা বেগম, শিক্ষক প্রতিনিধি পদে সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান ও বদরুল হক নির্বাচিত হয়েছেন।

এই সংবাদটি 538 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ