বড়লেখার চান্দগ্রাম বাজারে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৭

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৬

স্টাফ রিপোর্টার:
বড়লেখা উপজেলার চান্দগ্রাম বাজারে দুই ব্যবসায়ীর কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, আজ শুক্রবার (১৭জুন) দুপুরে চান্দগ্রাম বাজারের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির রেস ধরে ঝগড়া হয়, পরে বাজারের সেক্রেটারির মধ্যস্থতায় ইফতারের পরে বিষয়টি সমাধান করা হবে মর্মে দু পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন।
ইফতার পরবর্তী সময়ে দুই পক্ষ নিজেদের লোকজন ও দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে বাজারে অবস্থান করে। আবারো ব্যবসায়ী এখলাছ উদ্দিনের লোকজন গালাগালি শুরু করলে রাত ১০টায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে ফেলেন। ইট-পাটকেলের আঘাতে দুই পক্ষের অন্তত ৭ জন আহত হোন।
খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ বাজারে এসে পরিস্থিতি নি্যন্ত্রনে আনে।

এই সংবাদটি 1086 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ