বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৭

বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

স্টাফ রির্পোটারঃ
বড়লেখার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণার সভা ২৯শে মে (সোমবার) স্থানীয় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন।
ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ১ কোটি ১৫ লাখ ৪১ হাজার ৮শ’ ১৪ টাকা আয়, ১ কোটি ১৪ লাখ ৪১ হাজার ৮শ’ ১৪ টাকা ব্যয় ও ১ লাখ টাকা উদ্বৃত্ত ধরে ২০১৭-১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
ইউপি সচিব বাহার শ্যাম চৌধুরী ও ইউপি মেম্বার আলিম উদ্দিনের পরিচালনায় বাজেট ঘোষণার সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাংবাদিক আব্দুর রব, শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, রফিক উদ্দিন, জামাল উদ্দিন জমির মেম্বার, কাজী রমিজ উদ্দিন, মুদরিছ আলী, বশারত আলী, কামাল আহমদ প্রমূখ।

এই সংবাদটি 489 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ