বড়লেখায় ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১

বড়লেখায় ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য শামীম উদ্দিনের লাশ পাওয়া গেছে। জানা
যায়, মঙ্গলবার (১২জানুয়ারি) দৌলতপুর গ্রামের পূর্বদিকে ব্রিক ফিল্ডের পাশে তার মৃতদেহ এলাকাবাসী দেখতে পায়। পরে বড়লেখা থানা পুলিশ এসে লাশ সুরত হাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টেম এর জন্য মৌলভীবাজার প্রেরণ করে। সুরতহাল রিপোর্টে স্বাভাবিক মৃত্যু বলে জানিয়েছে পুলিশ।
এদিকে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হাজার হাজার লোকজন জড়ো হয়। কি কারনে মৃত্যু হয়েছে তাকে খুন করা হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে এ নিয়ে জনমনে চলছে নানা জল্পনা-কল্পনা।
অপরদিকে, শামীম উদ্দিন এর পরিবার সূত্র দাবি করেছে, তাকে কেউ খুন করতে পারে। এ ঘটনার সময় শামীম উদ্দিন এর স্ত্রী-সন্তানরা বাড়িতে ছিলেন না। ঐদিন পরিবারের সকল নিহতের শ্বশুর বাড়ি বেড়াতে ছিলেন।

এই সংবাদটি 834 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ