ব্যাবসায়ী সইব উদ্দিনের দাফন সম্পন্ন: জানাযায় শরীক হলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮

ব্যাবসায়ী সইব উদ্দিনের দাফন সম্পন্ন: জানাযায় শরীক হলেন শিক্ষামন্ত্রী

বিয়ানীবাজারের জামান প্লাজার আবরণী ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী সইব উদ্দিন সইবনের ১ম জানাযা বিয়ানীবাজার পিএইচজি স্কুল মাঠে ও ২য় জানাযা তার গ্রামের বাড়ী ইটাউরি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শেষে তার গ্রামের বাড়ী পার্শ্বস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।  জানাযায় গণপ্রাজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এম.পি সহ বিয়ানীবাজার ও বড়লেখার রাজনৈতক, সামাজিক, বিভিন্ন শ্রেণী ও পেশার হাজার হাজার মানুষের ঢল নামে।

বিয়ানীবাজারে ব্যবসায়ী  সইবনের খুনিদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার কঠোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

শুক্রবার (২৭ এপ্রিল) রাতে পিএইচজি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নিহত সইবনের জানাজার নামাজের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি পুলিশ প্রশাসনকে এ নির্দেশ দেন। এ সময় তিনি আরও বলেন, বিয়ানীবাজারে ভবিষ্যতে যাতে এরকম নৃশংস হত্যাকাণ্ড না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখতে পুলিশের আইজির সাথে কথা বলবো।

শিক্ষামন্ত্রী মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, পৌর আ’লীগের সভাপতি হাজি সামছুল হক, সাধারণ সম্পাদক এবাদ আহমদ প্রমুখ।

এই সংবাদটি 639 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ