ঢাকা |
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৭
পঞ্চগড় থেকে এম,এ সাঈদঃ
পঞ্চগড়ের বোদা উপজেলার ১২৯ বছরে পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ জাতীয় করণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ জাতীয়করণ সংগ্রাম কমিটি এর আয়োজনে
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানটির সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয় জাতীয়করণ সংগ্রাম কমিটির আহবায়ক বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিউল হক, প্রবীণ বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, বোদা বাজার বণিক সমিতির সভাপতি মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক আকতার হোসেন হাসান, আওয়ামীলীগ নেতা মকলেছার রহমান জিল্লুর, শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে ৬ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ ও ৭ সেপ্টেম্বর শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয়করণ না হওয়া পর্যন্ত আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে বক্তারা বলেন।
উল্লেখ্য, ১৮৮৮ সালে স্থাপিত এ পুরোনো বিদ্যাপীঠটি প্রথম পর্যায়ে জাতীয়করণের তালিকায় নাম অর্ন্তভুক্ত না হওয়ায় ছাত্র, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সুধীজন ব্যাথিত হন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।