বেড়ায় দুই মহল্লাবাসির দফায় দফায় সংঘর্ষ । আহত ১৫, আটক ১০

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৭

বেড়ায় দুই মহল্লাবাসির দফায় দফায় সংঘর্ষ । আহত ১৫, আটক ১০

রাজশাহী বিভাগীয় চীফ :
পাবনার বেড়া পৌর এলাকার দুই মহল্লার মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৫জন আহত হয়েছে। পুলিশ উভয় পক্ষের ১০জনকে আটক করেছে।
বেড়া মডেল থানা ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৯মার্চ) সকালে বেড়া পৌর এলাকার দক্ষিনপাড়া মহল্লার বাকির ছেলে চঞ্চল (১৮) ও শাহপাড়া মহল্লার মুক্তারের ছেলের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ ঘটনা দুই মহল্লায় ছরিয়ে পরলে সকাল সাড়ে এগারোটায় উভয় পক্ষ লাঠিসোটা, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এরই জের ধরে বিকাল পাচটায় শাহপাড়া মহল্লার রফিক নামের এক ব্যবসায়িকে দক্ষিনপাড়া মহল্লাবসি আটক করে। এ খবর ছড়িয়ে পরলে আবারো দুই মহল্লাবাসি ইট পাটকেল, লাটিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়া চলে। এসময় তিনটি দোকান ঘর ভাংচুর করে। উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে মনজেল (৬০), বরকত (৪০), জিকরুল (১৮) আব্দুলল্লা (১৮) সারাতন খাতুন (৫০), বোরহান আলী (৭০), আজিজুল (২৮), ফাতেমা খাতুন (৪০), মিলন (৩৪) ইমরান (৩২), উজ্জল (৩৫) চঞ্চল (১৮) কে বেড়া স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়েছে। বেড়া মডেল থানা পুলিশ ১০জনকে আটক করেছে।
বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ রানা জানান, সংঘর্ষে ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন এলাকা স্বাভাবিক রয়েছে।

এই সংবাদটি 322 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ