ঢাকা |
প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬
ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি বিষয়ে ‘ওয়ালটন-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন বিয়ানীবাজারের সন্তান দৈনিক কালের সিনিয়র রিপোর্টার আজিজুল পারভেজ।
বিভিন্ন ক্যাটাগরিতে তিনি ছাড়াও এ এ্যাওয়ার্ড পান প্রিন্ট, টিভি, অনলাইন ও রেডিও সংবাদ মাধ্যমের আরো ২৫ সাংবাদিক। বিভিন্ন বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে তাদের আর্থিক মূল্যমান ৫০ হাজার টাকা, সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
অ্যাওয়ার্ড কার্যক্রমে সামগ্রিক পৃষ্ঠপোষকতা করেছে দেশের সর্ববৃহৎ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।
২৬ ক্যাটাগরিতে ২৬ জন প্রতিবেদকের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম।
সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হলে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মো. জামাল উদ্দীন। বক্তব্য রাখেন জুরি বোর্ডের চেয়ারম্যান ও ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, ওয়ালটন গ্রুপের পলিসি এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
অ্যাওয়ার্ড পাওয়া ২৬ জন হলেন, প্রিন্ট মিডিয়ায় শিক্ষা বিষয়ে দৈনিক কালের কণ্ঠের শরীফুল আলম সুমন, অর্থনীতি বিষয়ে দৈনিক আমাদের সময়ের রোমানা আফরোজ, নগরীর সমস্যা ও সম্ভাবনা বিষয়ে ডেইলি স্টারের হেলেমুন আলম, অপরাধ ও আইনশৃঙ্খলা বিষয়ে দৈনিক জনকণ্ঠের বিকাশ নারায়ণদত্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দৈনিক জনকণ্ঠের ওয়াজেদ হীরা, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে প্রথম আলোর শরীফুজ্জামান, বৈদেশিক সম্পর্ক (কূটনীতি ও জনশক্তি) বিষয়ে ডেইলি স্টারের পরিমল পালমা, ক্রীড়া বিষয়ে দৈনিক যুগান্তরের শীপন হাবিব, স্বাস্থ্য বিষয়ে দৈনিক আলোকিত বাংলাদেশের নেসারউদ্দিন আহমেদ, রাজনীতি ও বিচার ব্যবস্থা বিষয়ে ডেইলি স্টারের সাখাওয়াত লিটন, কৃষি বিষয়ে নয়া দিগন্তের মেহেদী হাসান, ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি বিষয়ে দৈনিক কালের কণ্ঠের আজিজুল পারভেজ, আর্থিক খাত (ব্যাংক ও পুঁজিবাজার) বিষয়ে দৈনিক আমাদের সময়ের হারুন অর রশিদ, নারী ও শিশু অধিকার বিষয়ে দৈনিক ভোরের কাগজের এসএম মিজান এবং মুক্তিযুদ্ধ বিষয়ে রিপোর্টিংয়ের জন্য পুরস্কার পেয়েছেন দৈনিক সমকালের আবু সালেহ রনি।
ইলেকট্রনিক মিডিয়ায় নগরীর সমস্যা ও সম্ভাবনা বিষয়ে মাছরাঙা টেলিভিশনের মাজহারুল ইসলাম, অপরাধ ও আইনশৃঙ্খলা বিষয়ে চ্যানেল টোয়েন্টিফোরের রাশেদ নিজাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এনটিভির এমএম ইসলাম মইদুল, ক্রীড়া বিষয়ে মাছরাঙা টেলিভিশনের ফারিয়া আফসানা, সুশাসন ও দুর্নীতি বিষয়ে মাছরাঙা টেলিভিশনের বদউদ্দোজা বাবু, মানবাধিকার বিষয়ে এনটিভির শফিক শাহীন, অর্থনীতিতে যমুনা টেলিভিশনের অপুর্ব আলাউদ্দিন ও স্বাস্থ্য বিষয়ে যমুনা টেলিভিশনের জিএম ফয়সাল আলম।
অনলাইন মিডিয়া বিভাগে মানবাধিকার বিষয়ে পুরস্কার পেয়েছেন জাগোনিউজ২৪ডটকমের শাহেদ শফিক এবং উন্নয়ন ও সম্ভাবনা বিষয়ে পরিবর্তনডটকমের আবু হানিফ রানা।
এছাড়া রেডিও মাধ্যমে বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানী রিপোর্টিংয়ের জন্য পুরস্কার পেয়েছেন বিবিসির আহরার হোসেন। এ বছর পুরস্কারের জন্য ২৬ ক্যাটাগরিতে ২৭৫টি প্রতিবেদন জমা পড়েছিল। ১০ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড সেরা ২৬টি প্রতিবেদন নির্বাচন করেন।তথ্যসূত্র-রাইজিংবিডি
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।