ঢাকা |
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৫
প্যারিস হামলায় জড়িত সন্দেহে বেলজিয়ামে দুজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির সরকারি আইনজীবীদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দেশটির ফেডারেল আইনজীবীদের কার্যালয় থেকে জানানো হয়, গত রোববার ব্রাসেলস বিমানবন্দর থেকে সামির জেড নামে একজনকে আটক করেছে পুলিশ। সামির বিমানে করে মরক্কো যাচ্ছিল। ফরাসি নাগরিক সামিরের জন্ম ১৯৯৫ সালে।
অপর ঘটনায় রোববার সকালে ব্রালেসসের মলেনবিক থেকে বেলজিয়ামের নাগরিক পিয়েরে এনকে আটক করা হয়। পিয়েরের জন্ম ১৯৮৭ সালে।
আইনজীবীদের দাবি, এই দুজন প্যারিস হামলায় সরাসরি জড়িত থাকতে পারে। এর আগে চলতি বছরে সামির প্যারিসে আত্মঘাতী বোমা হামলাকারী বিলাল হাদফির সঙ্গে দুই-দুইবার সিরিয়া যাওয়ার চেষ্টা করেছিল।
আজ এ দুজনকে আদালতে হাজির করা হয়। তাদের আরো এক মাস পুলিশ হেফাজতে থাকতে হবে বলে নিশ্চিত করেছেন আইনজীবীরা।
গত ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের বার, রেস্তারাঁ ও ফুটবল স্টেডিয়ামের বাইরে সন্ত্রাসীরা একযোগে হামলা চালায়। বন্দুকধারীদের হামলায় ১৩০ জন নিহত হয়। আহত হয় শতাধিক। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।