বৃহস্পতিবার বিশ্বনাথে ব্যবসায়ী-শ্রমিকদের মধ্যে বিরোধ নিস্পতির লক্ষ্যে বৈঠক

প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭

বৃহস্পতিবার বিশ্বনাথে ব্যবসায়ী-শ্রমিকদের মধ্যে বিরোধ নিস্পতির লক্ষ্যে বৈঠক

বিশ্বনাথে উপজেলা সদরের পুরান বাজার ব্যবসায়ী ও লাইটেস চালকদের মধ্যে বিরোধ নিস্পতির লক্ষে আগামী বৃহস্পতিবার বৈঠক আহবান করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় এলাকার গণমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে থানা কম্পাউডে ব্যবসায়ী-চালকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মনিরুল ইসলাস পিপিএম, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার,বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আরশ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আরশ আলী, তরুণ সমাজসেবক আলতাব হোসেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনসহ লাইটেস ষ্ট্যান্ডের নেতৃবন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এতে উভয় পক্ষ বিরোধ নিস্পতির সম্মতি জানায়। ফলে আগামী বৃহস্পতিবার বেলা দেড়টায় উপজেলা পরিষদের বিআরডি হল রুমে নিস্পতির লক্ষে সভা আহবান করা হয়। উক্ত সভা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে উপজেলার সকল জনপ্রতিনিধি,গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এই সংবাদটি 620 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ