ঢাকা |
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬
বীমা খাত নিয়ে গঠনমূলক সংবাদ প্রকাশের আহবান জানালেন মেঘনা ও কর্ণফুলি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। সোমবার ইন্স্যুরেন্স নিউজবিডি’র কার্যালয়ে এক চা-চক্রে তিনি এ আহবান জানান। এ সময় বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব দাস দেব প্রসাদ ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ ও বীমা বিষয়ক সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজাম উদ্দিন আহমেদ বলেন, আমি দু’টি ইন্স্যুরেন্স কোম্পানির মালিক বা চেয়ারম্যান এর চেয়ে আমার কাছে বড় পরিচয় আমি একজন সাংবাদিক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স করেছি। আমি ইত্তেফাকে সাংবাদিকতা করেছি। তাই আমি আপনাদেরই একজন। এক সময় দু’একটি ম্যাগাজিন ইন্স্যুরেন্স নিয়ে সংবাদ প্রকাশ করতো এখন অনেক দৈনিক পত্রিকা নিয়মিত সংবাদ প্রকাশ করে। এটা খুব আনন্দের বিষয় শুধু ইন্স্যুরেন্স নিয়ে একটি অনলাইন সংবাদ মাধ্যম রয়েছে। এছাড়া ইন্স্যুরেন্স নিয়ে যারা সাংবাদিকতা করেন তাদের একটি সংগঠনও রয়েছে।
তিনি বলেন, বীমা অর্থনৈতিক খাত হিসেবে অন্যতম। বীমা খাতের উন্নয়ন ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন কল্পনাই করা যায় না। তাই এখাতের সাংবাদকর্মীদেরও যথেষ্ট সচেতন হয়ে সংবাদ প্রকাশ করতে হবে। লাইফ বীমা খাতে একটি কোম্পানির লক্ষ লক্ষ গ্রাহক। একটি কোম্পানির উন্নতির সঙ্গে এসব গ্রাহকের আর্থিক লাভবান হওয়ার বিষয়টি সম্পৃক্ত। অনেক পরিবার আছে যার একটি ক্ষুদ্রবীমার ১০ হাজার টাকার পলিসি রয়েছে। মেয়াদ শেষে ওই গ্রাহক যখন বীমার টাকার পান তা দিয়ে তিনি তার বিবাহযোগ্য মেয়েটির বিয়ে দিতে পারেন। তাই এমন কোনো সংবাদ প্রকাশ করা উচিত হবে না যাতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।