বীমা খাতের উন্নয়নে ইউরোপ-চীন সমঝোতা

প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৬

 

 

ডেস্ক রিপোর্ট: বীমা খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে চীন ও ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা। বেসরকারি পেনশন এবং বীমার জন্য নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের অবকাঠামো বিষয়ে উভয়ের মধ্যে তথ্য আদান প্রদানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপিয়ান ইন্স্যুরেন্স অ্যান্ড অকুপেশনাল পেনশন অথরিটি (ইআইওপিএ) এবং চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন (সিআইআরসি) এই স্মারক স্বাক্ষর করে।

সংশ্লিষ্টরা বলছেন, এই সমঝোতা স্মারক ইউরোপ ও চীনের নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে উভয়কে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং একে অপরের অবকাঠামো সম্পর্কে অবগত হওয়ার সুযোগ করে দেবে।

ইআইওপিএ ও সিআইআরসি প্রথমে যৌথ বার্ষিক কর্মসূচি আয়োজন এবং বিশেষজ্ঞদের টাস্ক ফোর্স গঠনের প্রত্যাশা করছে। এছাড়াও একে অপরের কর্মসূচিতে আলোচক পাঠাবে বলে জানানো হয়েছে।

ইআইওপিএ’র চেয়ারম্যান গ্যাব্রিয়েল বার্নারদিনো বলেন, কার্যকর তত্ত্বাবধান ও গ্রাহকের পর্যাপ্ত সুরক্ষার জন্য ইউরোপ ও এশিয়ার মধ্যে সম্পর্ক গভীরতার চলমান প্রক্রিয়া এবং ক্রমবর্ধমান সহযোগিতা গুরুত্বপূর্ণ।

এই সংবাদটি 1119 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ