বিয়ানীবাজার ১০ইউপি নিবাচনের ফল প্রকাশ,আওয়ামীলীগ এগিয়ে

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুন ৪, ২০১৬

বিয়ানীবাজার ১০ইউপি নিবাচনের ফল প্রকাশ,আওয়ামীলীগ এগিয়ে

সোহান আহমদ /মিছবাহ উদ্দিন:বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচনের মধ্যে সবকটির বেসরকারি ফলাফল ইমধ্যে পাওয়া গেছে। ফলাফলে দেখা যায় আওয়ামীলীগ মনোনীত ৪জন ও বিএনপি মনোনীত ২জন প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়াও দুইটি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী একজন এবং আওয়ামীলীগের বিদ্রোহী একজন প্রার্থী জয়ী হয়েছেন।আওয়ামী লীগ মনোনীত জয়ী প্রার্থীরা হলেন- দুবাগবাজার ইউনিয়নে আব্দুস সালাম, শেওলা ইউনিয়নে জহুর উদ্দিন, চারখাই ইউনিয়নে মাহমুদ আলী
ও মাথিউরা ইউনিয়নে শিহাব উদ্দিন  বিএনপি মনোনীত জয়ী দুইজন প্রার্থী হলেন কুড়ারবাজার ইউনিয়নে আবু তাহের ও আলীনগর ইউনিয়নে মামুনুর রশীদ।বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মোল্লাপুর ইউনিয়নে আব্দুল মান্নান জয়ী হয়েছেন আর আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী লাউতা ইউনিয়নে গৌছ উদ্দীন জয়ী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিলপারায় মাহবুবুর রহমান ও
মুড়িয়া ইউনিয়নে আবুল খয়ের বিজয়ী হয়েছেন।

এই সংবাদটি 1068 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ