বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্র জীবান মারা গেছে

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৭

বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্র জীবান মারা গেছে

স্টাফ রিপোর্টারঃ

বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্র জীবানুর রহমান জীবান (১৮) আর নেই (ইন্নালিল্লাহি ……………………রাজিউন)। আজ সকাল ৭ ঘটিকার সম্য কিডনী ফাউন্ডেশন হাসপাতালে সে মৃত্যুবরন করে।

জীবান সহায়তা কমিটির ক্যাশিয়ার অলিউর রহমান তথ্যটি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, তার লাশ ঢাকা থেকে আনার পর জানাযার সময়  জানানো হবে।

উল্লেখ্য, গত বছর তার দুটি কিডনী নষ্ট হওয়ার পর তার চিকিৎসার ব্যায়ভারের জন্য মানবিক সাহায্যের পর বিভিন্ন দেশী-বিদেশী ব্যাক্তিবর্গ এবং সামাজিক সংগঠন তার সাহায্যে এগিয়ে আসেন এবং তার মায়ের দেয়া কিডনী প্রতিস্থাপন করা হয়। সাময়িকভাবে সে সুস্থ হয়েউঠে, তবে কিছুদিন পূর্বে তার কিডনীতে ইনফেকশন দেখা দিলে সে এতোদিন ঢাকা কিডনী ফাউন্ডেশনে ভর্তি ছিলো।

এই সংবাদটি 431 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ