বিয়ানীবাজার মুড়িয়ায় সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮

ইমরান হোসেন আলম : বিয়ানীবাজার  উপজেলার মুড়িয়া ইউনিয়নের মোকাম রোড -সারপার সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাহাঙ্গীর আলম (২২) ও  হাকিমুল আলম ছানি (২০) নামের দুই ব্যক্তি মারাত্মক ভাবে আহত হয়েছে।
 বৃহস্পতিবার  সকাল ১০ টার দিকে  মোকাম রোড- সারপার  সড়কের কোনাগ্রাম ইট ভাটা নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্হায়  আহত মোটরযান চালক ও সাথে থাকা মো. জাহাঙ্গীর আলম, পিতা মৃত আব্দুস শহিদ ও হাকিমুল আলম ছানি, পিতা মৃত জিয়া উদ্দিন ( জিরাই)।  তারা উভয়ই  মুড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড কোনাগ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় একটি সিএনজি অটোরিকশা  সারপার থেকে বিয়ানীবাজারের দিকে আসছিল। পথে সিএনজিটি  মুড়িয়া  ইউনিয়নের কোনাগ্রাম এলাকায়  পৌঁছলে কোনাগ্রাম  থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও সিএনজির অন্তত ৪ যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে নিয়ে যান । মোটরসাইকেল থাকা ২ জনের অবস্হায় গুরুতর হওয়ায় তাদের কে সিলেট এম জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে  বলে যানা গেছে।

এই সংবাদটি 485 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ