বিয়ানীবাজার বার্তা টোয়েন্টিফোর ডটকম পোর্টাল’র শুভ উদ্ধোধন

প্রকাশিত: ৫:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬

বিয়ানীবাজার বার্তা টোয়েন্টিফোর ডটকম পোর্টাল’র শুভ উদ্ধোধন

বিয়ানীবাজার প্রতিনিধি:

১২ অক্টোবর বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে বিয়ানীবাজার বার্তা টোয়েন্টিফোর পোর্টালের শুভ উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি কেক কেটে শুভ উদ্বোধন করেন। সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তার সম্পাদক ছাদেক আহমদ আজাদের সম্পাদনায় বিয়ানীবাজারের অনলাইন পত্রিকায় যুক্ত হলো আরেকটি অনলাইন “বিয়ানীবাজার বার্তা ২৪ ডটকম” । এ নিয়ে বিয়ানীবাজার থেকে মোট ৬টি অনলাইন পত্রিকা পাবলিষ্ট হচ্ছে।
অন্যান্য পোর্টালগুলো হচ্ছে “সময়চিত্র ডটকম” “বিয়ানীবাজার নিউজ ২৪ ডটকম ” “পূর্ব সিলেট নিউজ ২৪ ডটকম” “বিয়ানীবাজার টাইমস ডটকম” “বিয়ানীবাজার ভিউ ডট কম”

‘বিয়ানীবাজারবার্তা২৪.কম’ প্রধান সম্পাদক ছাদেক আহমদ আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার দেওয়ান মোহাম্মদ হানজালা, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মু. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, থানা অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, উপজেলা এলজিইডি প্রকৌশলী রমেন্দ্র হোম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুম মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল কাদির, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি মজির উদ্দিন আনসার, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ জাফরী, পিএইচজি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবান, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান,

উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ময়নুল ইসলাম, সহ সভাপতি হাজি আব্দুল আহাদ কলা মিয়া, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও মো. জাকির হোসেন, তথ্য সম্পাদক ছালেহ আহমদ বাবুল, শ্রমিক নেতা আবুল হোসেন খসরু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুল খালিক, আ’লীগ নেতা হুমায়ূন কবির, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি সামছুল হক, সহ সভাপতি আবু তাহের শিকদার, সাধারণ সম্পাদক এবাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, নোমান আহমদ, গৌছ উদ্দিন খান খোকা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আলমগীর হোসেন রুনু,

বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি সাংবাদিক আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার সরকারি কলেজের ভিপি কামিল আহমদ, নবদ্বীপ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল বাসিত টিপু, সিনিয়র সাংবাদিক রাজু ওয়াহিদ, বিয়ানীবাজারনিউজ২৪.কম সম্পাদক আহমেদ ফয়সাল, ব্যবস্থাপনা সম্পাদক এমসিন উদ্দিন, পূর্বসিলেটনিউজ২৪.কম সম্পাদক শাহীন আলম হৃদয়,

সময়চিত্র.কম সম্পাদক ফয়জুল হক শিমুল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ রহমান, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক, সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাছুম আহমেদ, সাংবাদিক আব্দুল মুকিত, আব্দুল করিম, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা ইউএই সিনিয়র সহ সভাপতি আলী যাকের সিদ্দিকী, সহ সভাপতি ফয়সল আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল হাছিব খোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামান ফখরুল এম. সুমন আহমদ, উপজেলা যুবলীগ নেতা জাহিদ আহমদ রাজু, জাকারিয়া মাহমুদ, ভিপি রায়হান, জামিল আহমদ, ওয়াহিদুর রহমান টিপু, সিলেট জেলা ছাত্রলীগের সদস্য কেএইচ সুমন ও কাওছার আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা এবিএস ছিদ্দিক, ত্রৈমাসিক মুকুল সম্পাদক প্রবাসী লুৎফুর রহমান, বিয়ানীবাজার উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা হোসাইন আহমদ ইব্রাহীম, ফটোগ্রাফার হাসান শিমুল প্রমুখ।

এই সংবাদটি 1002 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ