বিয়ানীবাজার প্রেসক্লাব নির্বাচনঃ সজীব সভাপতি মিলাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

বিয়ানীবাজার প্রেসক্লাব নির্বাচনঃ   সজীব সভাপতি মিলাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

বিয়ানীবাজার প্রেসক্লাবের নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্ব) স্থানীয় পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরি হলরুমে বেলা ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

নির্বাচনে ৯ ভোট পেয়ে সজীব ভট্টাচার্য্য সভাপতি ও ১৫ ভোট পেয়ে মিলাদ মো. জয়নুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. আমান উদ্দিন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান ৮ ভোট ও অপর প্রতিদ্বন্দ্বী আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৭ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে আহমেদ ফয়সাল পেয়েছেন ৯ ভোট। এতে দেশে অবস্থানরত ২৫ ভোটের মধ্যে ২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। অপর ৬ জন প্রবাসে রয়েছেন।

এদিকে, ভোট গ্রহণের লক্ষে গঠিত ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর দু’সদস্য হলেন প্রধান শিক্ষক খালেদ আহমদ ও এডভোকেট আবুল কাশেম

এই সংবাদটি 834 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ