বিয়ানীবাজার প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৬

বিয়ানীবাজার প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

nvU…c2স্টাফ রিপোর্টার:

জনাকীর্ণ পরিবেশে মাহে রমজানের বিদায় লগ্নে বিয়ানীবাজার কলেজ রোডস্থ জিম্মি হেটেলের পার্টি  সেন্টারে ৪ জুলাই (২৮ রমজান) ২০১৬ ইং সোমবার অনুষ্ঠিত হল বিয়ানীবাজার প্রেসক্লাবের ইফতার মাহফিল ।

প্রেসক্লাব সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে , আগামী প্রজন্ম পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি আফসার খান সাদেকের উদ্যোগে , ও সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাছুম আহমদের পরিচালনায় ইফতার মাহফিল সাংবদিকদের এক মিলন মেলায় পরিণত হয় ।

সময়চিত্র অনলাইন পত্রিকার প্রকাশক ও  সম্পাদক এম. ফয়জুল হক শিমুলের মোনাজাত সমাপ্তির মাধ্যমে যথায়থ সময়ে আনন্দঘন ইফতার শুরু হয় । অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিয়ানীবাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের  কোষাধক্ষ হিরণ রোহী দাস, সাপ্তাহিক আগামী প্রজন্মের নির্বাহী সম্পাদক জহির উদ্দিন, সাংবাদিক আবুল হাসান, বিয়ানীবাজারকণ্ঠের নিবার্হী সম্পাদক ও দৈনিক যুগভেরী প্রতিনিধি শিপার অাহমেদ, বিয়ানীবাজারকণ্ঠের  ব্যবস্থাপনা সম্পাদক জুনেদ ইকবাল,

বিয়ানীবাজার কণ্ঠের বার্তা ও এশিয়ান টিভি’র বিয়ানীবাজার প্রতিনিধি সুফিয়ান আহমদ, সাপ্তাহিক দিবালোকের স্টাফ রিপোর্টার আকছার হোসেন, সিলেট সুরমা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবসায়ী সাধন রায়, সাদেক আহমদ, সাংবাদিক হাসান আহমদ, মিছবাহ উদ্দিন, হকার্স লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ, জাফর আহমদ, নুমান আহমদ প্রমুখ।

এই সংবাদটি 525 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ