ঢাকা |
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮
বিয়ানীবাজার পৌরসভার বাস টার্মিনালের অধিগ্রহণকৃত ভূমির দখল জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মঙ্গলবার সরেজমিনে জরিপ করে আনুষ্টানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ মামলা নং-৫/২০১৭-১৮ মূলে অধিগ্রহণকৃত বিয়ানীবাজার উপজেলার ১০৭নং জে এলস্থিত ফতেহপুর মৌজায় ১ একর ভূমির দখল ও ৬ সেপ্টেম্বর’১৮ ইং তারিখের যৌথ তদন্ত মোতাবেক অবকাঠামো ও গাছপালার দখল জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো মলয় কর ও সার্ভেয়ার মো: জাকির হোসেন, সার্ভেয়ার কাজী মোঃ ফায়েজুল ইসলাম, সার্ভেয়ার আব্দুল কাইয়ুম মুন্সি, সার্ভেয়ার মোঃ আবু বক্কর ছিদ্দিক ও প্রধান সহকারী কাঞ্চন কর লস্কর মঙ্গলবার ১একর ভূমি সরেজমিনে জরিপ কাজ সম্পন্ন শেষে পৌরসভা কার্যালয়ে আনুষ্টানিক ভাবে বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ ছয়ফুল আলমের নিকট হস্তান্তর করা হয়। ভূমি জরিপ কালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো মলয় কর ও সার্ভেয়ার মো: জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তা এবং পৌরসভার প্যানেল মেয়র-১ ছয়ফুল আলম, প্যানেল মেয়র-২ মোঃ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-৩ রোশনা বেগম, ১নং ওয়ার্ড কাউন্সিলর এমাদ আহমদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আকছার হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরাজ উদ্দিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল কাইয়ূম, পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যানার্জী, উপসহকারী প্রকৌশলী (দা: প্রা:) আশ্রাফুল আলম, ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মরিয়ম বেগম, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মালেকা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।