৩ মেয়র, ১৮ কাউন্সিলর ১ মহিলা কাউন্সিলর’র মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭

৩ মেয়র, ১৮ কাউন্সিলর ১ মহিলা কাউন্সিলর’র মনোনয়নপত্র বাতিল

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র, ১৮ জন কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
(২৯ মার্চ) বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে যাদের মনোনয়নপত্রে ছোটখাটো ভুল রয়েছে তাদের অনেকেই আপিল করে প্রার্থীতা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

বিয়ানীবাজার নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং অপর ৮জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হচ্ছেন, স্বতন্ত্র প্রার্থী আমান উদ্দিন ও বদরুল হক এবং জাসদের প্রার্থী শমসের আলম। তন্মধ্যে শমসের আলমের মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতার সনদের একটি কপি ভুলবশত: দেয়া হয়নি। আপিলের মাধ্যমে ফিরে পাওয়া যাবে বলে জানা গেছে।

৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমাদানকারী ৮১জন প্রার্থীর মধ্যে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন, ১নং ওয়ার্ডের মোঃ আমির হোসেন, মোঃ সুমন আহমদ, মোঃ মারুফ আহমদ ও আফজল হোসেন। ২নং ওয়ার্ডের মোঃ ওয়াহিদুর রহমান ও মোঃ ছয়ফুল আলম। ৩নং ওয়ার্ডের মানিক আহমদ ও মোঃ এনামুল হক। ৪নং ওয়ার্ডের মোঃ ওয়াহিদুজ্জামান, মোঃ হাবিবুর রহমান ও মোঃ আবু বক্কর সিদ্দিক। ৬নং ওয়ার্ডের মোঃ সরাজ উদ্দিন ও মোঃ ছালেহ আহমদ হেলাল। ৭নং ওয়ার্ডের মোঃ আক্তারুজ্জামান। ৮নং ওয়ার্ডের মোঃ আলী হোসেন। ৯নং ওয়ার্ডের শাহজানুল ইসলাম লায়েক, মোঃ শাহজাহান কবির ও সফিক উদ্দিন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমাদানকারী ৮জনের মধ্যে কেবল সংরক্ষিত ১নং ওয়ার্ডের আমিনা আক্তারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এই সংবাদটি 391 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ