বিয়ানীবাজারে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতংক: মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

বিয়ানীবাজারে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতংক: মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি :
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গত ২১ জুলাই রবিবার মিছিলে সংঘর্ষের ঘটনায় চলছে পুলিশের বিশেষ অভিযান। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকরা রয়েছেন প্রসাশনের গ্রেফতার আতংকে।
২১ জুলাই রবিবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের সংঙ্গে কয়েক দফা ধাওয়া- পাল্টা ধাওয়া’র ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে বিক্ষুদ্ধরা। প্রাইভেট কার চালক মো. হাফিজ উদ্দিন বাদী হয়ে বিয়ানীবাজার থানায় উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল, সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ, ছাত্রদল সভাপতি ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক এনামুল ইসলামের নাম উল্লেখ করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অজ্ঞাত অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
বিয়ানীবাজার থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দেব সময়চিত্রকে প্রাইভেটকার ভাংচুর ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।
চলমান রাজনৈতিক হয়রানি ও পুলিশের গ্রেফতার আতংকে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল সভাপতি ফয়েজ আহমেদ এক বিবৃতিতে বলেন, দলের নেতাকর্মীদের কোনঠাসা ও মনোবল ভাঙতে সরকার বিরোধীদলের উপর মিথ্যা ও গায়েবী মামলা দায়ের করছে। পুলিশের গ্রেফতার হয়রানীর পাশাপাশি আওয়ামীলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের প্রকাশ্য হুমকি দিচ্ছে। আত্মরক্ষার জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন জেলা ও পাশ্ববর্তী দেশগুলোতে অবস্থান করছেন। অনেকে আবার বিদেশে রয়েছেন। তারপরও তাদের বাড়িতে চলছে পুলিশের অভিযান। বিবৃতিতে তিনি পুলিশের গ্রেফতার হয়রানী ও আওয়ামীলীগ ও ছাত্রলীগের হুমকি ধমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সাথে নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

এই সংবাদটি 784 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ