বিয়ানীবাজার পৌরসভার বাজেট ঘোষনা

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৬

বিয়ানীবাজার পৌরসভার বাজেট ঘোষনা
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৩৩ কোটি ৯৪ লাখ ২৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় পৌর প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক তফজ্জুল হোসেন।
২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটে রাজস্ব আয় ২কোটি ৬৪ লাখ ৭৫ হাজার, রাজস্ব ব্যয় ২কোটি ৫১ লাখ ১৫হাজার এবং রাজস্ব উদ্ধৃত্তি ১৩ লাখ ৬০ হাজার টাকা ধরা হয়েছে। এছাড়া উন্নয়ন তহবিল এডিপি ৮০ লাখ, গুরুত্বপূর্ণ ১৯ পৌরসভা ৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার, জলবায়ু প্রকল্প ৩ কোটি, পানি সরবরাহ ৬ কোটি ৫২ লাখ, বিএমডিএফ ৭ কোটি, পৌর মার্কেট ৩ কোটি, বিবিধ ৫ কোটি ১৫ লাখ টাকা ধরা হয়েছে। সর্বমোট উন্নয়ন আয় ৩১ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা ও উন্নয়ন ব্যয় ৩১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা। এখানে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ১৪ লাখ ৮৫ হাজার টাকা। সর্বমোট আয় ৩৩ কোটি ৯৪ লাখ ১৫ হাজার টাকা ও সর্বমোট ব্যয় ৩৩ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা বাজেটে নির্ধারণ করা হয়েছে। সর্বমোট উদ্ধৃত্তি ২৮ লাখ ৪৫হাজার টাকা।বাজেট ঘোষণাকালে স্থানীয় সাংবাদিক বৃন্দ, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 1060 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ