ঢাকা |
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৮
স্টাফ রিপোর্টার ::
বিয়ানীবাজার থানা পুলিশ আন্তঃজেলা ছিনতাইচক্রের সক্রিয় ৩ সদস্যকেগ্রেফতার করেছে।
গত মঙ্গলবার প্রযুক্তির সহায়তায় সিলেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ধৃত ৩ ছিনতাইকারি বিভাগের চারজেলায় শক্ত নেটওয়ার্ক রয়েছে।
বুধবার (আজ) আদালতের মাধ্যমে তিন ছিনতাইকারির দুইজনকে পুলিশ জেলহাজতে প্রেরণ করেছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটায় গ্রেফতারকৃত ছিনতাইকারি এবং পুলিশী অভিযান নিয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল মুন্সী।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, ঘটনার দিন চার ছিনতাইকারি সকাল সাড়ে ১০টা থেকে বিয়ানীবাজার পৌরশহরে বিচ্ছিন্নভাবে অবস্থান করে। তারা টার্গেট সনাক্ত করে একত্রিত হয়ে ছিনতাই করে বিয়ানীবাজার-চন্দরপুর সড়ক দিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, ছিনতাইকারিরা সকাল সাড়ে ৮টায় সিলেটের শহরতলীর কদমতলী এলাকায় মিলিত হয়। মোবাইল ট্রাকিং এর মাধ্যমে তাদের গতিবিধি সনাক্ত করে আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সোমবার সারাদিন সিলেটে অবস্থান করেছি। এরা খুব ধূর্ত। দ্রুত নিজেরে অবস্থান পরিবর্তন করে। শেষ পর্যন্ত চার ছিনতাইকারির তিনজনকে গ্রেফতার করেছি। অপরজনকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে পারবো। তিনি জানান, তিনজনই ছিনতাই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর মধ্যে একজনের কাছ থেকে ছিনতাই করা ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ছিনতাইকারিরা হলেন- সেলিম আহমদ ওরফে অনিক ওরফে বটলা সেলিম (৩০)। সে কুলাউড় থানার রঙ্গিরকুল এলাকার উসনপুর গ্রামের মৃত চুনু মিয়ার পুত্র, বেলাল আহমদ ওরফে জাকির (৩৫), গোলাপগঞ্জ থানার চন্দনভাগ গ্রামের মৃত আব্দুল জলিল এর পুত্র এবং এনামুল হক (৩০) সুনামগঞ্জের জগন্নাথপুর থানার হবিবপুর এলাকার আব্দুস ছালাম এর পুত্র। আসামীদের মধ্যে সেলিম ও বেলালকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের স্বার্থে ধৃত এনামুলকে থানা হেফাজতে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মে বিয়ানীবাজার পৌরশহরের জামানপ্লাজার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা থেকে ২ লাখ ২১ হাজার টাকা উত্তোলন করে অটোরিক্সায় যাওয়ার পথে নিদনপুর কেন্দ্রীয় মসজিদের সামনে দুইটি মোটর সাইকেল দিয়ে চার ছিনতাইকারি তাদের গতিরোধ করে। এ সময় মহিলার কাছ থেকে ছুরিকাঘাত করে ছিনতাইকারিরা টাকা ভর্তি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।