বিয়ানীবাজার ছাত্রদলের আহবায়ক মিছবাহ  উদ্দিন গ্রেফতার

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৬

বিয়ানীবাজার ছাত্রদলের আহবায়ক মিছবাহ  উদ্দিন গ্রেফতার

এম,মিসবাহ উদ্দিন
বিয়ানীবাজার
————————-
বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিছবাহ উদ্দিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহর থেকে তাকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার ওসি জুবের আহমদ  জানান, মিছবাহ উদ্দিনের বিরোদ্ধে নাশকতাসহ একাধিক মামলার গ্রেফতারি পারোয়ানা রয়েছে।
এদিকে মিছবাহ উদ্দিনকে গ্রেতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল। বিএনপি  নেতা সিদ্দিক আহমদ ছাত্রদল নেতা  ওলি  আহমদ  তিনি তার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং বিএনপি এর সকল নেতা কর্মীর উপর মিথ্যা  মামলা প্রত্যাহারের দাবি জানান

এই সংবাদটি 1170 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ