বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৬

বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকা -বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ সমগ্র সিলেটবাসী তথা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক ঈদ শুভেচ্ছা বার্তায় শিক্ষামন্ত্রী বলেন- দীর্ঘ একমাস সিয়ামসাধনা ও সংযমের পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর সকলের মনে নিয়ে আসুক আনন্দের বারতা। ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করতে পারে।শিক্ষামন্ত্রী সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।—-বিজ্ঞপ্তি

এই সংবাদটি 478 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ