বিয়ানীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় পিএইচজি হাইস্কুল মাঠে ফের ফুটবল টুর্ণামেন্ট শুরু

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮

বিয়ানীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় পিএইচজি হাইস্কুল মাঠে ফের ফুটবল টুর্ণামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় পৌরশহরের পিএইচজি হাইস্কুল মাঠে ফের ফুটবল টুর্ণামেন্ট শুরু হচ্ছে। আগামী ২৯এপ্রিল রবিবার থেকে শুরু হতে যাওয়া খায়রুল ইসলাম খোকন ফুটবল টুর্নামেন্ট নামীয় প্রতিযোগীতায় মোট ৮টি দল অংশগ্রহণ করবে। নকআউট পদ্ধতির এ টুর্ণামেন্টে দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে বলে জানান উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির আহবায়ক সাবেক ফুটবলার হারুণ আহমদ।

মঙ্গলবার রাতে স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্টিত এক মতবিনিময় সভায়  হারুণ আহমদ জানান, টুর্ণামেন্টে নিদনপুর-সুপাতলা ফুটবল একাদশ, ইয়াংস্টার ফুটবল ক্লাব কাকুরা, তিলপাড়া ইউনিয়ন ফুটবল একাদশ, শেওলা ইউনিয়ন ফুটবল একাদশ, জলঢুপ স্পোর্টস একাডেমি, দেউলগ্রাম জাগরণ সংঘ, সিটি ক্লাব-বিয়ানীবাজার এবং লাউতা ইউনিয়ন ক্রীড়া সংস্থা অংশ নিচ্ছে।

সংগঠনের সদস্য সচিব মারুফ আহমদ বলেন, আগামী ২৯এপ্রিল থেকে শুরু হওয়া টুর্ণামেন্ট ১১মে সম্পন্ন হবে। টুর্ণামেন্টের প্রতিটি খেলায় চারজন অতিথি খেলোয়াড় অংশ নিতে পারবেন। মূলত: স্থানীয় ফুটবলারদের সুযোগ করে দিতে এবং নতুন ফুটবলার তৈরীতে এ টুর্ণামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আরো জানান।

পৌরশহরের একটি ক্রীড়া সংগঠনের কার্যালয়ে অনুষ্টিত মত-বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ফুটবল খেয়োয়াড় নুরুল আলম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার অভিনাশ বৈদ্য, রিপন পাটোয়ারী, আবু তাহের প্রমুখ।

টুর্ণামেন্টের ফিক্্চার অনুযায়ী ২৯এপ্রিল রবিবার নিদনপুর-সুপাতলা ফুটবল একাদশ বনাম ইয়াংস্টার ফুটবল ক্লাব, কাকুরা, ৩০এপ্রিল তিলপাড়া ইউ/পি ফুটবল একাদশ বনাম শেওলা ইউ/পি ফুটবল একাদশ, ৩এপ্রিল জলঢুপ স্পোর্টস একাডেমী বনাম দেউলগ্রাম জাগরন সংঘ ও ৪এপ্রিল শুক্রবার সিটি ক্লাব ফুটবল একদশ, বিয়ানীবাজার বনাম লাউতা ইউনিয়ন ক্রীড়া সংস্থা পরস্পর মোকাবেলা করবে। টুর্নামেন্টের পৃষ্টপোষক খায়রুল ইসলাম খোকন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। টুর্নামেন্ট সফল করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন আয়োজক উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

এই সংবাদটি 562 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ