ঢাকা |
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৮
বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি মহিলা আলিম মাদরাসায় ৯ জানুয়ারী মঙ্গলবার বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের আয়োজনে ও বিশিষ্ট সমাজ সেবক বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ট্রাস্টি আলহাজ¦ সৈয়দ আব্দুর রাজ্জাকের সৌজন্যে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা, ছানি অপারেশন, ২০০ জন রোগীকে মা- ও শিশু রোগের চিকিৎসা ও ৬০০ জন রোগীকে সকল প্রকার রোগের চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। মোছা: ফাতেমাতুজজুহরা ও মোঃ ওলিউর রহমানের যৌথ পরিচালনায় এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী সৈয়দ মারুফ রাজ্জাক, বিশেষ অতিথি বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ট্রাস্টি আলহাজ¦ বাজিদুর রহমান, ইটাউরি মহিলা মাদরাসার সভাপতি মোস্তফা উদ্দিন, মাদরাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল আহাদ খান, ক্যান্সার হাসপাতারের এক্সিকিউটিভ ম্যানেজার মি. এরিক হউলার, ডা: সামসুর রহমান, ছাদ উদ্দিন (লন্ডন প্রবাসী) সমাজ সেবক ফখর উদ্দিন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ডা: গোলাম ছরওয়ার, ডা: নিলুফা ইয়াছমীন,ডা: ছাইদুল ইসলাম ভূইয়া, ডা: বিপ্লব সূত্র ধর, ডা: আব্দুর রহমান, ডা: সাহেদুল হাছান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুলাল আহমদ, সৈয়দ ছালিক আহমদ. সৈয়দ আব্দুর রহীম উনু।প্রেস বিজ্ঞপ্তি:
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।