ঢাকা |
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯
“মানুষ মানুষের জন্য”- মানবতাবাদী এই শ্লোগানের এক উজ্জ্বল নক্ষত্র বিয়ানীবাজার সরকারি কলেজের ডিগ্রী ২য় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হায়দার শুভ গত ১৮ই নভেম্বর ২০১৯ তারিখে মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যান্সার আক্রান্ত ও অন্যান্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ছিল যার কাজ সেই শুভ তাঁর মৃত্যর পরেও তাঁর শোক সন্তপ্ত পরিবারের মাধ্যমে সেই মানবসেবা অব্যাহত রেখেছেন। শুভ- কে কেমোথেরাপি প্রদানের জন্য তাঁর পরিবার প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কেমোথেরাপি মেডিসিন ক্রয় করেন, যা ব্যবহারের পূর্বেই শুভ আমাদের মধ্য থেকে অকালে চলে যান।
গত ৩০ শে নভেম্বর শুভ-র পিতা আলহাজ্ব মজির উদ্দিন সাহেব বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শুভ-র অব্যবহৃত কেমোথেরাপির মেডিসিন অত্র হাসপাতাল কর্তৃক চিকিৎসাধীন কোন রোগীর সাহায্যার্থে বিনামূল্যে প্রদান করার ইচ্ছা ব্যক্ত করেন। এরই পরিপ্রেক্ষিতে ০২রা ডিসেম্বর ২০১৯ সকাল ১১ ঘটিকায়, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল-এর সভাকক্ষে এক দোয়া মাহফিলের মাধ্যমে শুভ-র পরিবারের নিকট থেকে উক্ত মেডিসিন গ্রহন করেন হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডাঃ মোহাম্মদ ইকবাল। এই সময় মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুমের পিতা আলহাজ্ব মজির উদ্দিন সাহেব, মরহুমের বড় ভাই ইংল্যান্ড প্রবাসী লুৎফুর হায়দার জাকারিয়া।এছাড়াও এই সময় উপস্থিত ছিলেন ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর বিয়ানীবাজার উপজেলা শাখার সাধাঃ সম্পাদক কফিল আহমেদ, মাওঃ শফিক উদ্দিন সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।