১৪ জুলাই ফ্রান্সের স্বাধীনতা দিবস

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৯

১৪ জুলাই ফ্রান্সের স্বাধীনতা দিবস

নুরুল হকঃ
ফ্রান্স পশ্চিমা বিশ্বের প্রাচীনতম রাষ্ট্রগুলোর একটি। এর ইতিহাস সমৃদ্ধ ও বিচিত্র।

ফ্রান্সের সর্বপ্রথম অধিবাসীদের সম্পর্কে তেমন বিশেষ কিছু জানা যায় না। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের গুহায় পাওয়া ছবিগুলো প্রায় ১৫০০০ খ্রিস্টপূর্বাব্দের বলে অনুমান করা হয়।

খ্রিস্টপূর্ব ৮ম শতক থেকে কেল্টীয় ও অন্যান্য গোত্রের লোকেরা ফ্রান্সে বসবাস করতে শুরু করে। প্রাচীনকালে ফ্রান্স অঞ্চল কেল্টীয় গল নামে পরিচিত ছিল।

প্রাচীন রোমানরা খ্রিস্টপূর্ব ১ম শতকে ফ্রান্সের দখল নেয় এবং খ্রিস্টীয় ৫ম শতকে রোমান সাম্রাজ্যের পতন হওয়ার পূর্ব পর্যন্ত অঞ্চলটি শাসন করে।

রোমের পতনের পর অনেক রাজবংশ ধারাবাহিকভাবে ফ্রান্স শাসন করে। মধ্যযুগে রাজতন্ত্রের প্রভাব খর্বহয় এবং স্থানীয় শাসকভিত্তিক সামন্তবাদের উত্থান ঘটে।

১৪০০-১৮০০ শতক পর্যন্ত রাজতন্ত্রের ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এ সময় ফ্রান্সের রাজারা ও তাদের মন্ত্রীরা ধীরে ধীরে একটি কেন্দ্রীয় আমলাতন্ত্র এবং বড় আকারের সামরিক বাহিনী গড়ে তোলেন। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবে রাজতন্ত্রের পতন ঘটে এবং এর পর বহু দশক ধরে ফ্রান্স রাজনৈতিক বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়। এ সত্ত্বেও নাপোলেয়োঁবোনাপার্তের শাসনামলে ফ্রান্স একটি সংহত প্রশাসনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

১৯০০-২০০০ শতকের শুরুতে ফরাসি শক্তি ও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। এ সময় ফ্রান্স একটি সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রায় পুরোটাই ফ্রান্সের মাটিতে সংঘটিত হয় এবং ফলে দেশটির ব্যাপক ক্ষতি হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি উত্তর ফ্রান্স দখল করলে মধ্য ফ্রান্সের ভিশিতে একটি অস্থায়ী সরকার গঠন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স তার ধূলিসাৎ অর্থনীতিকে আবার গড়ে তোলে এবং বিশ্বের একটি প্রধান শিল্পরাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়।

এই সংবাদটি 785 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ