বিয়ানীবাজার কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৬

আহমদ রেজা চৌধুরী:
বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ জাতীয় বিশ্ব
বিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হয়েছেন। গত ২ জুন তাকে সিনেট সদস্য হিসাবে
মনোনীত করা হয়।
জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ স্বাক্ষররীত
০১(১৬১) জাতীঃবিঃ/প্রশাঃ৯২(১৮)/১/
৩০৭৪(৪) স্মারকে তাকে সিনেট সদস্য মনোনীত করার বিষয়টি অবহিতকরা হয়।
স্মারকে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ব বিদ্যালয় আইন ১৯৯২-এর সংবিধির
২০(১)(ঝ) ধারা অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক আগামী ২ বছর মেয়া সিনেটের সদস্য
মনোনীত হয়েছেন।
এ বিষয়ে বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ বলেন, এ
অর্জন গোটা বিয়ানীবাজারবাসীর। কলেজকে এগিয়ে নিতে আমাকে আমার সহকর্মীরা
যথেষ্ট সহযোগিতা করেছেন। তিনি বলেন, সিনেট সদস্য মনোনীত হওয়ার সংবাদটি
পাওয়ার পর থেকে খুব ভালো লাগছে। আজকের এই বিশেষ মুহূর্তে শিক্ষামন্ত্রী
নুরুল ইসলাম নাহিদের প্রতি কতজ্ঞাতা জানাচ্ছি।

এই সংবাদটি 500 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ