বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সিদ্দিক আহমদের কারাগার থেকে মুক্তি লাভ

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৬

বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সিদ্দিক আহমদের কারাগার থেকে মুক্তি লাভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সিদ্দিক আহমদ এর একমাস ৭ দিন কারাবরণ পর বৃহস্পতিবার সন্ধায় সিলেট জেলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করায় বিয়ানীবাজার উপজেলা ও সরকারী কলেজ ছাত্রদলের পক্ষ থেকেফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।এসময় উপস্তিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্বাস খান হাসান,মখলিছুর রহমান শাহিন,আনোয়ার হোসেন লিটন,রেদওয়ান হোসেন ও সিনিয়র সদস্য মাহবুব আলম।
এছাড়া আরও উপস্তিত ছিলেন বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি এম আলম হোসেন চৌধুরী, ১ম যুগ্ম সম্পাদক মুজাক্কির আহমদ লোদী ও বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদল নেতা মুন্তাছির লোদী,মাহবুব রহমান এবং বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সদস্য জাবেদ আহমদ প্রমুখ। তারা বলেন মামলা হামলা দিয়ে এই সরকার আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে, কিন্তু এইসব মামলা হামলা করে আমাদেরকে রাজপথ থেকে সরানো জাবে না,জাতীয়তাবাদী শক্তি একদিন জেগে উঠবেই।বিজ্ঞপ্তি

এই সংবাদটি 563 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ