বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির আটক

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৬

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির  আটক

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেন।
জানা যায়, জামায়াতে সেক্রোটরি জেনারেল আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় আপিল বিভাগে বহাল থাকায় উপজেলা জামায়াত গত নভেম্বর মাসে বিয়ানীবাজার পৌরশহরে বিক্ষোভ মিছিল করে। এতে পুলিশ বাদী হয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামকে প্রধান আসামী করে ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে মামলা দায়ের করে।

এই সংবাদটি 695 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ