তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ (পাভেল গ্রুপ) এর প্রতিবাদ বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৬

তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ (পাভেল  গ্রুপ) এর প্রতিবাদ বিক্ষোভ মিছিল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে উচ্চ আদালতের রায় কার্যকরের দাবিতে বিয়ানীবাজার  উপজেলা ছাত্রলীগ(পাভেল গ্রুপ)এর বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছে। সোমবার  দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ জুনেদ এর সভাপতিত্ত্বে এবং উপজেলা ছাত্রলীগ নেতা মানোয়ার হোসেন লিটন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ পাভেল মাহমুদ   ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক অর্থসম্পাদ  মাহবুব হোসেন জুয়েল, সিলেট জেলা ছাত্রলীগের অন্যতম সংগ্রামী সদস্য ফাহাদ আহমদ,  বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা জামিল হোসেন, আনোয়ার আহমদ, নয়ন আহমদ,   , বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা  জুয়েল আহমদ,  শিপলু, হামিদ,আরিফ পৌর ছাত্রলীগ নেতা এমদাদ হোসেন,কাওছার আহমদ, রোপক আহমদ, নাহিম, কলেজ ছাত্রলীগ নেতা শিপু,জুয়েল,হায়দার,সানি,ফরহাদ,মিছবাহ উদ্দিন, সোহান,কিরণ, জয়,সানোয়ার রবিউল, আরিফ রাব্বী হামিদ, শিপু,প্রমুখ নের্তৃবৃন্দ । এ সময় বক্তারা বলেন, তারেক রহমান দেশে বিভিন্ন অপকর্ম করে বর্তমানে লন্ডনে লুকিয়ে আছেন। তিনি দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি দেশে দুর্নীতিসহ বিভিন্ন অপকর্ম করে বিদেশে পালিয়ে গেছেন। কিন্তু তিনি পালিয়েও বাঁচতে পারবেন না। তাঁর পাপের শাস্তি তাঁকে এই বাংলার মাটিতেই পেতে হবে। দেশে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, ঠিক তেমনিভাবে যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে তাদেরও বিচার এই মাটিতেই হবে। দেশে জঙ্গিবাদের নামে একটি গোষ্ঠি সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করছে। তাদের এই চেষ্টাকে নস্যাৎ করে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।(বিজ্ঞপ্তি)

এই সংবাদটি 786 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ