ঢাকা |
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সাবেক ছাত্রনেতা বর্ষীয়ান রাজনীতিবিদ মনিরুল ইসলাম নিম্বই আর নেই। আজ শনিবার রাত পৌনে ৭ টায় বিয়ানীবাজার পৌরসভাস্থ নিদনপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা, রাজনৈতিক শুভাকাক্সিক্ষসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আগামী কাল রোববার বেলা সোয়া দু’টায় বিয়ানীবাজার এমএজি ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এদিকে রাজনীতিবিদ মনিরুল ইসলাম নিম্বইয়ের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর বাড়িতে রাজনৈতিক সহকর্মী ও শুভাকাক্সিক্ষদের ভীড় জমে। এ সময় দীর্ঘদিনের সহকর্মীর মরদেহ দেখে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
শিক্ষামন্ত্রীর শোক:
প্রবীণ রাজনীতিবিদ মনিরুল ইসলাম নিম্বইয়ের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এক শোকবার্তায় তিনি বলেন, মনিরুল ইসলাম নিম্বই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ কর্মী। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বিয়ানীবাজারে ছাত্রলীগকে সংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ধারাবাহিকভাবে আওয়ামী লীগের অগ্রযাত্রায় তাঁর অবদান রয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, আ’লীগ পরিবারের নিবেদিত নেতা মনিরুল ইসলাম নিম্বইয়ের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
বিভিন্ন সংগঠন ও ব্যক্তির শোক:
রাজনীতিবিদ মনিরুল ইসলাম নিম্বইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, পৌর আ’লীগের সভাপতি হাজি সামছুল হক, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, নবদ্বীপ পত্রিকার প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল বাসিত টিপু, সম্পাদক মন্ডলীর সভাপতি এম মাসুদ আহমদ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ছাদেক আহমদ আজাদ, পূর্ব সিলেট নিউজ২৪.কম সম্পাদক ও নবদ্বীপ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আলম হৃদয়, পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান সময়চিত্র পরিবারের পক্ষ থেকে সময়চিত্র ডটকমের প্রকাশক ও সম্পাদক এম. ফয়জুল হক শিমুল, কবি সাদিক হোসেন এপলু, ইমরান হোসেন আলম, মিছবাহ উদ্দিন প্রমুখ। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।