বিয়ানীবাজার অটোটেম্পু চালক শ্রমিক জোটের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

বিয়ানীবাজার অটোটেম্পু চালক শ্রমিক জোটের স্মারকলিপি প্রদান

দক্ষিণ বিয়ানীবাজার অটোটেম্পু চালক শ্রমিক জোট ২০৯৭ (অর্ন্তভূক্ত) শ্রমিকবৃন্দের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে বুধবার (১৪ ডিসেম্বর) স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ৫ ডিসেম্বর দক্ষিণ বিয়ানীবাজার শাখার সম্মেলনের পর জেলা নেতৃবৃন্দ সিলেট যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন বলে উল্লেখ করে ভাবিষ্যত নিরাপত্তা ও ষ্ট্যান্ড এলাকায় শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা রেকর্ডভূক্ত করে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
উল্লেখ্য Ñ গত ৫ ডিসেম্বর থানাবাজার শাখার সভাপতি আজিজুর রহমান কুতুব ও বারইগ্রাম শাখার সভাপতি চেরাগ আলী ও ৭ ডিসেম্বর ম্যানেজার সফিক উদ্দিন (ছমিক) সন্ত্রাসী হামলায় আহত হন । (বিজ্ঞপ্তি)

এই সংবাদটি 339 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ