বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ৪

প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৭

বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ৪

সিলেট অফিস:

সিলেট-বিয়ানীবাজার সড়কের আলীনগর এলাকার টিকরপাড়ায় ট্রাক-সিএনজি অটোরিকসা মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪  যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১০ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিলেট থেকে ৫ জন যাত্রী নিয়ে অটোরিক্সা (সিলেট থ-১১-৪৭৭২ ) সিলেট- বিয়ানীবাজার- জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে কানাইঘাটের দিকে যাত্রা করছিল ।

আলীনগর ইউনিয়নের টিকরপাড়া নামক স্থানে পৌছলে বিপরিত দিক থেকে আসা মালবাহী ট্রাক  (ঢাকা মেট্রো ট-১৪ ৩৭৪৯ ) এর সাথে মুখামুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিক্সার ৩ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং চালককে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে ।

নিহতরা হচ্ছে কানাইঘাট উপজেলার গাছবাড়ী ইউনিয়নের সরদার মাটি গ্রামের ফইজ উদ্দিনের পুত্র দুলাল (২৫), একই এলাকার বানিগ্রামের নুর উদ্দিনের পুত্র সিব্বির আহমদ (৩৫), বিয়ানীবাজার  উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের ময়নুল ইসলামের পুত্র গোলজার আহমদ বাবলু (২৮)  সিএনজি চালক দক্ষিন সুরমা উপজেলার কুচাই পশ্চিমভাগ গ্রামের ওয়াহিদ আহমদের পুত্র আবুল আহমদ (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি অটো রিক্সাকে চাপা দিলে  বিকট শব্দে সিএনজি অটো রিক্সাটি দুমড়ে মুচড়ে যায় । সাথে সাথে পথচারীরা  আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। তারা সিএনজি অটো রিক্সা থেকে পরপর ৩ টি মৃত দেহ উদ্ধার করেন এবং আহত সিএনজি চালকসহ অপর একজনকে হাসপাতালে প্রেরনের ব্যবস্থা করেন।  ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। উত্তেজিত জনতা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পরে আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বভিাবিক হয়।

এই সংবাদটি 460 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ