ঢাকা |
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৭
বিয়ানীবাজারের সিনিয়র সাংবাদিক ও ইউরোপভিত্তিক টিভি চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার ও বিয়ানীবাজার টাইমস’র প্রধান সম্পাদক এম হাসানুল হক উজ্জ্বলের যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান করা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে স্থানীয় রয়েল স্পাইসি রেস্তুরায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানটি প্রবীন, নবীন সাংবাদিকদের মিলনমেলায় পরিনত হয়।
প্রথিতযশা সাংবাদিক ও পঞ্চখণ্ড হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ সহকারি শিক্ষক (অবঃ) মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক আবদুল মালীক ফারুক। বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফায়সাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি সাংবাদিক আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সহসভাপতি সজিব ভট্টাচার্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম।
বক্তব্য রাখেন সাপ্তাহিক সময়চিত্র পত্রিকার সম্পাদক ফয়জুল হক শিমুল, বিয়ানীবাজার সরকারি কলেজের খণ্ডকালিন শিক্ষক মোঃ জহির উদ্দিন, সাপ্তাহিক নবদ্বীপ’র নির্বাহী সম্পাদক শাহিন আলম হৃদয়,জিবি নিউজের প্রতিনিধি মুকিত মোহাম্মদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাবুল আহমেদ, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা সম্পাদক ছাদেক আহমদ আজাদ। অনলাইন পোর্টাল বিয়ানীবাজার টাইমস’র প্রকাশক তোফায়েল আহমদ, দৈনিক শ্যামল সিলেটের প্রতিনিধি সুফিয়ান আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাছুম আহমদ, প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দিবালোক সম্পাদক হাসান শাহরিয়ার, অনলাইন পোর্টাল বিয়ানীবাজার কণ্ঠ’র নির্বাহী সম্পাদক শিপার আহমদ পলাশ, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি আবু তাহের রাজু, সাংবাদিক জসিম উদ্দিন, বিয়ানীবাজার টাইমস’র স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম সাজু, দৈনিক সিলেটের মানচিত্র প্রতিনিধি তাজবীর আহমদ ছাইম, চ্যানেল এস’র ক্যামেরাপার্সন সাহেদ আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।