বিয়ানীবাজারে সাঁড়াশি অভিযানে ৬ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুন ১২, ২০১৬

বিয়ানিবাজার প্রতিনিধি:দেশব্যাপী চলমান পুলিশের ‘সাঁড়াশি অভিযানের’ অংশ
হিসেবে শনিবার দিনভর বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীকে আটক করেছে
পুলিশ । আটককৃত বেশির ভাগের বিরোদ্ধে থানায় মামলা না থাকলেও নাশকতার
বিস্তর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ । গ্রেফতার কৃত ৬জনের মধ্যে ৪ জন
জামায়াত সমর্থক এবং ২ জন সরকার সমর্থক রয়েছেন বলে জানা গেছে । বিশ্বস্ত
সূত্রমতে, শনিবার সকাল ১২ টার দিকে বিয়ানীবাজার পৌর শহরের এহসান
ক্রোকারিজ’র সত্বাধিকারী বদরুল ইসলামকে তার নিজ ব্যবসা প্রতিষ্টান থেকে
গ্রেফতার করে পুলিশ । তার বাড়ী লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে । তিনি
সরাসরি জামায়াতের রাজনীতির সাথে জড়িত নয় বলে তার পরিবার দাবী করছে ।
বদরুল ইসলামকে গ্রেফতারের কিছুক্ষণ পরেই পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ
মার্কেটের দু’তলার নিজ কম্পিউটারের দোকান থেকে গ্রেফতার করা হয় ফয়জুল হক
নামের ব্যবসায়ীকে । তিনিও জামায়াতের সক্রিয় কোনো কর্মী-সমর্থক নয় বলছে
তার পরিবার । একইদিন বিকাল ৪ টার দিকে চারখাই বাজার থেকে আরো ৩ জনকে আটক
করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত চারখাই আদিনাবাদ নোয়াখানি গ্রামের
জুনেদ(২৪) ও আদিনাবাদ গ্রামের আজির উদ্দিন (২৮) চারখাই বাজারস্ত মারহামের
কর্মচারী । তারা দু’জনই সরকারী দলের কর্মী । তবে গেল নির্বাচনে তারা
জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ছিলেন । এই রেষেই তাদেরকে
গ্রেফতার করানো হয়েছে বলে অভিযোগ দু’জনেরই পরিবারের । মন্জুর আহমদ নামক
আরেক ব্যবসায়ীকে চারখাই থেকে একই সময়ে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে
। বিকাল সাড়ে ৫ টার দিকে জামাল উদ্দিন নামের ছোটদেশ গ্রামের এক
ব্যবসায়ীকে তার নিজ প্রতিষ্টান থেকে আটক করা হয় । চলমান এই বিশেষ অভিযান
অব্যাহত থাকবে এবং আটকের সংখ্যা আরো বাড়তে পারে-এমন ইঙ্গিতও দেন একজন
পুলিশ কর্মকর্তা । এদিকে এক দিনের অভিযানে ৬ জামায়াত-বিএনপি সমর্থক
ব্যবসায়ী আটক হওয়ায় গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে পৌর শহরসহ পুরো উপজেলায় ।
নাশকতাকারী ও জঙ্গী দমনের নামে ‘গণহারে ব্যবসায়ীসহ সাধারণ লোকদের’
গ্রেফতারে পুলিশের তৎপরতা দেখে অনেকটাই শংকিত হয়ে উঠছেন কেউ কেউ ।

এই সংবাদটি 814 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ