বিয়ানীবাজারে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন বিষয়ক সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৬

বিয়ানীবাজারে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন বিষয়ক সংবাদ সম্মেলন
মুকিত মুহাম্মদ, বিয়ানীবাজারঃ
সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক সংবাদ সম্মেলন বৃহস্পতিবার বিকালে বিয়ানীবাজার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান’র সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন সিলেট বিভাগের তথ্য বিভাগে সহকারি পরিচালক জুলিয়া ইয়াছমিন মিলি। সংবাদ সম্মেলনে প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান।
২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় ও উপজেলা প্রকল্প অফিসের তত্ত্বাবধানে উন্নয়ন চিত্র উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেসব ক্লাব’র সহসভাপতি সজীব ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মিলাদ জয়নুল, এস টিভি স্টাফ রির্পোটার হাসানুল হক উজ্জল, সাপ্তাহিক দিবালোক সম্পাদক হাসান শাহরিয়ার, সাপ্তাহিক সম্ভাবনা সম্পাদক মাছুম আহমদ, দৈনিক মানবকণ্ঠ ও সবুজ সিলেট পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি এম সিন উদ্দিন, সাপ্তাহিক আগামী প্রজন্ম পত্রিকার নির্বাহী সম্পাদক জহির উদ্দিন, জিবি নিউজের বিয়ানীবাজার প্রতিনিধি মুকিত মুহাম্মদ, নয়াদিগন্ত বিয়ানীবাজার প্রতিনিধি এটিএম তুরাব, এস টিভি’র বিয়ানীবাজার প্রতিনিধি সুফিয়ান আহমদ, দৈনিক যুগভেরী পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি সিপার আহমদ পলাশ, সাপ্তাহিক দিবালোকের স্টাফ রির্পোটার ছরওয়ার হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপজেলার রাজনৈতিক, সুশীল, সুধী মহলের নেতৃবৃন্দ এবং উপজেলার পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। শিক্ষাবিদ আলী আহমদ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতেনের প্রধান শিক্ষক আবদুল মালিক, সহকারি কমিশনার ভূমি অসীম চন্দ্র বণিক, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদ, উপজেলা প্রকৌশলী রামেন্দ্র হোম চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্ত আবুল মনসুর আসজাদ, মৎস্য কর্মকর্তা আহমেদ কবির খান, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ হিরণ, সমাজসেবা কর্মকর্ত বশিরুল ইসলাম, ডাক্তার শাহরিয়ার প্রমুখ।
Attachments area

এই সংবাদটি 611 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ