ঢাকা |
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮
বিয়ানীবাজারে শুরু হচ্ছে মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট । প্রথমবারের মতো মেয়রকাপ দ্বৈত ব্যাডমিন্টন প্রকিযোগিতা পরিচালনা করছে বিয়ানীবাজার উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আগামী শুক্রবার সন্ধ্যা ৬ টায় পৌরশহরের সিটি সেন্টার সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন পৌর মেয়র মো. আব্দুস শুকুর। চার ইভেন্টের (উন্মুক্ত চ্যাম্পিয়নশীপ, থানা চ্যাম্পিয়নশীপ, স্টুডেন্ট চ্যাম্পিয়নশীপ ও চল্লিশোর্ধ চ্যাম্পিয়নশীপ) এ টুর্নামেন্ট চলবে অনুন্য ১৫ দিন ব্যাপী।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) রাত ৯ ঘটিকার সময় বিয়ানীবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে খেলা পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জুনেদ খান বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন।
মতবিনিময় সভায় বিয়ানীবাজারে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজার উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি এবাদ আহমদের সভাপতিত্বে ও ইমরান আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী অফিসার মু. আসাদুজ্জামান, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক জামিল আহমদ সুমন, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রিপন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।