বিয়ানীবাজারে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা

প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৭

বিয়ানীবাজারে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা

 

স্টাফ রিপোর্টারঃ
সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী দাখিল পরিক্ষার্থী সুলতানা বেগমের উপর সন্ত্রাসী হামলা ঘটনার প্রতিবাদ জানিয়েছে পূর্ব মুড়িয়ার শিক্ষা প্রতিষ্ঠান সমুহ।

২৫ ফেব্রুয়ারী শনিবার সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার অফিস কক্ষে পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়, পূর্ব মুড়িয়া হিফজুল কোরআন দাখিল মাদরাসা, সারপার হাফিজিয়া দাখিল মাদরাসা ও সারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয় ।
সভায় ২৩ ফেব্রুয়ারী দাখিল পরীক্ষা শেষে বাড়ী ফেরার প্রক্কালে সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী সুলতানা বেগম (১৬) কে সন্ত্রাসী হামলা ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করা হয় এবং অবিলম্বে দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করা হয় । উল্লেখ্য প্রতিবাদ ও নিন্দার অনুলিপি বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার, ওসি বিয়ানীবাজার থানা, বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কেন্দ্র সচিব বিয়ানীবাজার ১ পরীক্ষা কেদ্রে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি

এই সংবাদটি 377 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ