ঢাকা |
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, মে ১৭, ২০১৮
বিয়ানীবাজার থানা পুলিশ কর্তৃক বৃহম্পতিবার (১৭ মে) বিয়ানীবাজার থানা এলাকায় চেকপোষ্ট এর মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে লাইসেন্স/কাগজ বিহীন বিভিন্ন ধরণের ০৯ (নয়) টি মোটরসাইকেল আটক করেন। আটককালে আটককৃত মোটরসাইকেল আরোহীগণ বৈধ কোন লাইসেন্স কিংবা পারমিট দেখাইতে পারেন নাই। তাছাড়াও থানার অফিসার এসআই/সুরঞ্জিত কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী ছাদেক আহমদ (২৫), পিতা-সফিক আহমদ, সাং-আলীনগর, থানা-বিয়ানীবাজার এবং ছিনতাই চক্রের সদস্য বদরুল ইসলাম (২৮), পিতা-আমির আলী, সাং-মোল্লাপুর, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট দের গ্রেফতার করেন। ধৃত বদরুল ইসলাম এর বিরুদ্ধে বিয়ানীবাজার থানার মামলা নং-১২(০৫)১৮, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করা হয়েছে।

এদিকে বিয়ানীবাজার থানার এসআই/ছিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্সদের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া অত্রথানাধীন কালনী ব্রীজ এর উপর হইতে মাদক সেবী মোঃ অলির রহমান (৩৪), পিতা-মৃত ফাতির আলী, সাং-কালনী, ইউপি-লাউতা, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট কে গ্রেফতার করেন। তাহার বিরুদ্ধে অত্র থানার মামলা নং-১১(০৫)১৮, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২ (ঘ) রুজু করা হইয়াছে। ধৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।