ঢাকা |
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
স্টাফ রিপোর্টারঃ
বিয়ানীবাজার উপজেলার মোকাম রোড টু সারপার রোডের মুড়িয়া ইউনিয়নে
তিন কিলোমিটার দীর্ঘ (পিছ) পাকা রাস্তার বিভিন্ন স্থান ভাঙ্গাচোরা। বৃষ্টি হলেই ভাঙ্গা অংশ কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ ও দুর্ঘটনার শিকার হতে হয় পূর্ব ও দক্ষিণ মুড়িয়ার প্রায় ১৭ টি গ্রামের মানুষকে।
দুর্ভোগ দূর করার জন্য ড্রাইভার সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠন জনপ্রতিনিধিদের কাছে কয়েকবার গিয়েছিলেন । বিভিন্ন পেপার-পত্রিকায় এ নিয়ে একাধিকবার লেখালেখি করা হয়েছে, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তাই নিজেদের সমস্যা সমাধানে নিজেরাই এগিয়ে এলেন। নেমে পড়লেন রাস্তা সংস্কারের কাজে।
মুড়িয়া ইউনিয়নের ক-একটি ওয়ার্ডের কিছু যুবকের সহযোগিতায় মোকাম রোডের সিএনজি অটোরিকশা ৭০৭ শাখার উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে মুড়িয়া ৪ নং ওয়ার্ড (ওয়াব আলী ) থেকে ৫নং ওয়ার্ড কোনা গ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায় ইট ও বালু দিয়ে ছোট বড় গর্ত ভরাট ও সংস্কারের কাজ করতেছেন।
মোকাম রোড সিএনজি অটোরিকশা ৭০৭ শাখার সদস্য ও শ্রমিক নেতা অলিউর রহমান বলেন, ‘ এই রাস্তায় প্রায় ১৭ টি গ্রামের অধিক’ মানুষ দীর্ঘদিন থেকে ভাঙা রাস্তা দিয়ে বর্ষায় কাদাপানি পেরিয়ে উপজেলার প্রাণ কেন্দ্র বিয়ানীবাজার বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র কিনতে ও ব্যবসা বানিজ্যসহ কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য এটি একমাত্র রাস্তা ।
সরকারি বাজেটের জন্য ইউনিয়ন পর্যায়ে অনেক চেষ্টা করেলেও তা পাওয়া যায়নি। তাই এলাকার যুবসমাজ ও আমাদের সিএনজি অটোরিকশা ৭০৭ শাখার ড্রাইভার দের ব্যক্তিগত সহযোগিতায় সংস্কার হচ্ছে ওই তিন কিলোমিটার রাস্তা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।